‘ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করার পর ভুল তথ্য নাটকীয়ভাবে কমেছে’

টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মিত্রদের নিষিদ্ধ করার পর দেশটির নির্বাচন নিয়ে জালিয়াতি সম্পর্কে অনলাইনে ভুয়া তথ্যের পরিমাণ নাটকীয়ভাবে কমেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিগন্যাল ল্যাবসের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
জিগন্যাল ল্যাবস জানিয়েছে, গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করার পর নির্বাচনে জালিয়াতি নিয়ে ভুল তথ্য ৭৩ শতাংশ কমেছে।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে সহিংস হামলার পর টুইটার, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ট্রাম্প ও তার সহযোগীদের নিষিদ্ধ করে।

ভোট জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে ট্রাম্প নির্বাচনের ফল পাল্টে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকদের উসকানি দেওয়াসহ নানা তৎপরতা চালিয়ে আসছিলেন।

 

Comments (0)
Add Comment