করোনা সংক্রমণের ভয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে টানা তিন মাস কাটিয়ে দেয়ার পর গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি।
অবশ্য দীর্ঘদিন থাকার কারণে নয়, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঘোরাফেরা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বিবিসি জানিয়েছে, গত শনিবার শিকাগো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্য সিং নামে ওই ব্যক্তিকে।
জানা গেছে, বিমানবন্দরের কর্মীরা পরিচয়পত্র দেখতে চাইলে একটি ভুয়া আইডি কার্ড এগিয়ে দেন ৩৬ বছর বয়সী ওই যুবক।
পরে দেখা যায়, কার্ডটি আসলে বিমানবন্দরের এক অপারেশন্স ম্যানেজারের।
গত অক্টোবরে সেটি হারিয়ে গিয়েছিল তার কাছ থেকে।