বিদায়বেলায় যে বার্তা দিলেন মেলানিয়া ট্রাম্প

গত ৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় নিশ্চিত করেন জো বাইডেন।
আগামীকাল পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন তিনি।
সে হিসেবে আজই ট্রাম্পের আনুষ্ঠানিক কর্মদিবসের শেষ দিন।

চার বছরের ক্ষমতায় নানা ধরনের বিতর্কিত ও উদ্ভদ কর্মকাণ্ডের কারণে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প।
ক্ষমতায় থাকাকালীন ট্রাম্পের সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি শোনা গেছে তিনি হলেন মেলানিয়া ট্রাম্প। প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্প এবং মেলানিয়ার বেশ কিছু ঘটনা নিয়েও কম আলোচনা হয়নি।

ট্রাম্পের বেশ কিছু কাজে অন্যদের মতো মেলানিয়াও বেশ বিরক্ত হয়েছেন।
এসব বিষয় তিনি গোপন করতে পারেননি। অনেক সময় বিরক্তির কারণ হওয়া বিভিন্ন ঘটনা তিনি প্রকাশও করে ফেলেছেন।
সে কারণে ট্রাম্পকে নিয়ে লোকজনের নেতিবাচক ধারণা থাকলেও অনেক ক্ষেত্রেই মেলানিয়া মানুষের কাছে তার চেয়ে বেশি প্রিয় হয়েছেন।

Comments (0)
Add Comment