রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত ফাইলটি বিমান মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এদিকে আজ মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিষদের অপর বোর্ড সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহম্মেদ, বিমান সচিব খোরশেদ আলম চৌধুরী, সেনা ও বিমান বাহিনীর দুজন সদস্য, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিচারপতি মেজবাহ উদ্দিন আহমেদ ও এসএম জাকারিয়া।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফবিসিসিআই থেকে একজন সদস্য নিয়োগ দেয়া হতে পারে। এক্ষেত্রে এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিমানের সাবেক বোর্ড মেম্বার আবুল কাশেম আহমদকে নিয়োগ দেয়া হতে পারে।
নতুন এ পর্ষদকে এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর বিমান পর্ষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা অনুষ্ঠানের আগেই প্রচলিত বিধান অনুযায়ী পর্ষদের চেয়ারম্যান এবং ১০ জন সদস্য পদত্যাগ করেন।