‘যা করতে এসেছিলাম, তারচেয়ে বেশি করেছি’

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এখানে যা করার জন্য এসেছিলাম, তার চেয়ে বেশি করেছি।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে ট্রাম্পের বিদায়ী ভিডিও বার্তা প্রচার করা হয়।
এই বার্তায় ট্রাম্প এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, বেছে নিয়েছিলাম কঠিন লড়াই, সবচেয়ে শক্ত যুদ্ধ। কেননা এজন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যা যা লালন করি, রাজনৈতিক সহিংসতা তার সবকিছুর ওপর আঘাত। এটা কোনোভাবেই বরদাশত করা যাবে না।

Comments (0)
Add Comment