মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।
পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস।
তবে প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ গ্রহণের পরই ক্ষমতা প্রয়োগ শুরু করেছেন তিনি।
জানা গেছে, শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বেশকিছু নীতি নির্বাহী আদেশে পাল্টে দিয়েছেন বাইডেন।
স্বাক্ষর করেছেন ১৫টি নির্বাহী আদেশে।
এ ছাড়া শপথ নিয়েই হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি।
বরখাস্তকৃত কর্মকর্তার নাম-পরিচয় এখনো উল্লেখ করেনি।