বাংলাদেশ বিমানের ‘খাদ্যনিরাপত্তা’ বিষয়ক ট্রেনিং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টারে (বিএটিসি) দিনব্যাপী ‘খাদ্যনিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি সেশনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কর্মকর্তা, কর্মচারীরা এবং কেবিন ক্রুরা অংশ নেন।
এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে ইউএস-বাংলার তিনজন ও নভোএয়ারের তিনজন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment