বিশ্বের এক চতুর্থাংশের বেশি সংক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রে

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।
দেশটিতে ইতোমধ্যেই করোনা সংক্রমণ আড়াই কোটি ছাড়িয়ে গেছে।
বিশ্বের এক চতুর্থাংশের বেশি সংক্রমণই এখন যুক্তরাষ্ট্রে।
দেশটির সদ্য দায়িত্ব গ্রহণ করা প্রেসিডেন্ট জো বাইডেনের চীফ অব স্টাফ অভিযোগ করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবহেলার কারণেই দেশের করোনা পরিস্থিতি এমন মারাত্মক আকার ধারণ করেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫১ লাখ ২৪ হাজার ৯৪৮।
এর মধ্যে মারা গেছে ৪ লাখ ১৯ হাজার ২০৮ জন।
পুরো বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৩৫৩ জন।
এর মধ্যে মারা গেছে ২১ লাখ ২৯ হাজার ৪০৩ জন।
অর্থাৎ বিশ্বে যত মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে এক চতুর্থাংশেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রের।

Comments (0)
Add Comment