‘প্যাট্রিয়ট পার্টি’ নামে নতুন দল গড়ছেন ট্রাম্প

রিপাবলিকানদের ওপর প্রতিশোধ নিতে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘প্যাট্রিয়ট পার্টি’ নামে এই দলটি হবে রক্ষণশীল মার্কিনদের জন্য নতুন প্ল্যাটফর্ম।
এমন গুঞ্জন উঠেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলেও সংকট পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের।
আর সেই সংকটের সবশেষ তীরটি হলো তার বিরুদ্ধে গৃহীত অভিশংসন প্রস্তাব।
দেশটির ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে সিনেটে দুই দফা অভিশংসন প্রস্তাব আনা হয়।

বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর, ট্রাম্পের দ্বিতীয় দফা অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
সেই সঙ্গে তাঁরা, ট্রাম্পের কথায় নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার বিপক্ষেও অবস্থান নিয়েছিলেন।

এমন পরিস্থিতিতে একদিকে নিজের সমর্থকদের দিয়ে রিপাবলিকানদের সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প, অন্যদিকে রিপাবলিকানদের ওপর প্রতিশোধ নিতে ট্রাম্প নতুন দল গঠন করতে যাচ্ছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

Comments (0)
Add Comment