একদল আইনজীবী নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের চূড়ান্ত শুনানি আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে। আর এ শুনানিতে অংশ নিতে একদল আইনজীবী নিয়োগ দিচ্ছেন ট্রাম্প।
সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই আইনজীবী দলে নেতৃত্ব দিতে যাচ্ছেন বাচ বোয়ার্স, যিনি জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে মার্কিন বিচার বিভাগে কর্মরত ছিলেন।
এই আইনজীবী তার দলে নতুন সদস্য যোগ করতে কাজ করে যাচ্ছেন।

এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুজন সিএনএনকে জানিয়েছেন, কিছুদিন আগে অভিশংসনের শুনানি নিয়ে ট্রাম্পের সঙ্গে বোয়ার্সের কথা হয়েছে।
ট্রাম্প ইতোমধ্যে এই আইনজীবীর সঙ্গে প্রতিরক্ষা কৌশল তৈরিতে কাজ শুরু করেছেন।

Comments (0)
Add Comment