করোনাভাইরাসের কারণে বাড়তি সতর্কতা হিসেবে এ বছর আর দেশটির সীমান্ত খোলা হচ্ছে না বলে জানিয়েছেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
মঙ্গলবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দেশবাসীকে এ সতর্ক বাণী শোনান। তিনি বলেন, দুই মাস পর সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ার পর তিনি এ পদক্ষেপের কথা জানান। খবর বিবিসি ও রয়টার্সের।
নিউজিল্যান্ড শুরু থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এখন পর্যন্ত মাত্র ২৫ জন ব্যক্তি মারা গেছেন দেশটিতে। আক্রান্ত হয়েছেন দুই হাজারেরও কম।
দুই মাসেরও বেশি সময় পর নিউজিল্যান্ডে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৫৬ বছর বয়সী এক নারী ইউরোপ থেকে ফিরে দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন।
রোববার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিনস জানান, অকল্যান্ডে কোয়ারেন্টিন ব্যবস্থা থেকে বের হওয়ার আগে করোনা পরীক্ষায় তার দুবার নেগেটিভ আসে। শনিবার তিনি কোভিড পজিটিভ হন। ঘরে আইসোলেশনে আছেন তিনি।