যুক্তরাষ্ট্রে ফের ভয়াবহ হামলার আশঙ্কা

অভ্যন্তরীণ সহিংসতার আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
সদ্য দায়িত্ব নেওয়া জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে না পারা সরকারবিরোধী চরমপন্থিদের সম্ভাব্য হুমকিতে এ সতর্কতা জারি করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

বাইডেন-হ্যারিস সরকারের মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও ভয়াবহ হামলার আশঙ্কা রয়েছে।
সন্ত্রাসী হামলার হুমকিতে বুধবার পুরো দেশে সতর্কতা জারি করে দেশটির নিরাপত্তা প্রধানরা বলেছেন, কিছু অভ্যন্তরীণ হিংস্র সন্ত্রাসী গোষ্ঠী নির্বাচনে অনিয়মের মিথ্যা অভিযোগ এনে সংগঠিত হচ্ছে।
তারা ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিরও চেষ্টা করছে বলেও জানান তিনি।
চরমপন্থী এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রে নাশকতামূলক কর্মকাণ্ড বা যে কোনো সশস্ত্র সন্ত্রাসী হামলা চালাতে পারে।

যে কোনো ধরনের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ রুখে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

Comments (0)
Add Comment