মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুরে ঘটনা ঘটেছে।
ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে স্থাপিত ২৯৪ গ্রাম ওজনের ৬ ফুট উচ্চতাবিশিষ্ট ব্রোঞ্জের ভাস্কর্যটি ভেঙে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসী ভারতীয়রা।
পুলিশ জানিয়েছে, গত বুধবার ভোরে সেন্ট্রাল পার্কের এক কর্মী প্রথমে মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি মাটিতে পড়ে থাকতে দেখেন।
ভাস্কর্যটি গোড়ালি থেকে ভেঙে ফেলা হয়েছে।
এর মুখের এক অংশও ভেঙে ফেলা হয়েছে।
ডেভিসের উপ পুলিশ প্রধান পল দরোশভ বলেন, ‘মহাত্মা গান্ধীর ভাস্কর্যটি ডেভিসের একটি অংশের মানুষের সাংস্কৃতিক আদর্শ।
আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি।’
ডেভিস সিটির কাউন্সিলম্যান লুকাস ফ্রেরিকস জানিয়েছেন, ভাঙা ভাস্কর্যটি নিরাপদ স্থানে সরানো হয়েছে।
কখন এবং কী উদ্দেশ্যে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।