‘অনেক মানুষ মেসির ক্ষতি করতে চায়’

চার বছরে বার্সেলোনার কাছ থেকে প্রায় ৫৫ কোটি ইউরো বা ৫৭ হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন মেসি- শনিবার ফাঁস হয়ে গেছে এ তথ্য।
এরপর থেকেই তোলপাড় সারা ফুটবল বিশ্বে।
বার্সেলোনা যেখানে ডুবছে ঋণের বোঝায়, সেখানে মেসির এই উচ্চ পারিশ্রমিক ভালোভাবে নেননি ফুটবল বোদ্ধারা।

তবে ক্লাব কর্তৃপক্ষ ও কোচকে পাশেই পাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ফুটবলার।
এরই মধ্যে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, যে বা যারা এই পারিশ্রমিক ফাঁসের পেছনে রয়েছেন, তাদের বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা।
আর মানসিকভাবে মেসিকে সমর্থন দিচ্ছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

মেসির পারিশ্রমিক ফাঁসের আলোচনার মাঝেই রোববার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।
যেখানে দর্শনীয় ফ্রি কিকে গোল করেছেন মেসি।
যা বার্সেলোনার হয়ে তার ক্যারিয়ারের ৬৫০তম গোল।
এমন পারফরম্যান্সের পর নিজের সবচেয়ে বড় অস্ত্রের পাশেই দাঁড়িয়েছেন বার্সা কোচ।

Comments (0)
Add Comment