করোনা ভ্যাকসিন থেকে ১৫ বিলিয়ন ডলার আয়ের আশা ফাইজারের

মঙ্গলবার প্রকাশিত আর্থিক ফলাফল বিবরণী অনুযায়ী, মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার চলতি বছর ভ্যাকসিন বিক্রি করে ১ হাজার ৫০০ কোটি ডলার আয়ের প্রত্যাশা করছে।

ফাইজার জার্মানির বায়োএনটেকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বিএনটি ১৬২বি২ নামের করোনা ভ্যাকসিন উৎপাদন করছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যমান চুক্তিগুলোর অধীনে ২০২১ সালে ভ্যাকসিন সরবরাহ করে ও ভবিষ্যতে নতুন চুক্তি সম্পাদন করে তা সামঞ্জস্য করার মাধ্যমে এই আয়ের প্রত্যাশা করছে।

ডিসেম্বরে ফাইজার জানিয়েছে, তারা ৩১ জুলাইয়ের মধ্যে আরও ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের জন্য মার্কিন সরকারের সাথে আরেকটি চুক্তি করেছে।
এর মাধ্যমে তারা অতিরিক্ত ১৯৫ কোটি ডলার আয় করবে।
প্রতিষ্ঠানটি ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে সব খরচ বাদেই ৫৯ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে। আগের বছর একই সময়ে তারা ৩৩ কোটি ৭০ লাখ ডলার লোকসান করেছিলো।
তাদের মোট রাজস্ব ১ হাজার ৪০ কোটি ডলার থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৭০ কোটিতে দাঁড়িয়েছে।

Comments (0)
Add Comment