‘ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন করার ক্ষমতা সিনেটের নেই’

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচার শুরু করার মতো যথেষ্ট ক্ষমতা সিনেটের নেই বলে মন্তব‌্য করেছেন ট্রাম্পের আইনজীবীরা।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে তারা এ কথা বলেন।
ট্রাম্পের অভিশংসনের বৈধতাকে চ্যালেঞ্জ করেন তারা।
১৪ পৃষ্ঠার বিবরণীতে ক্যাপিটল হিলের সহিংসতায় ট্রাম্পের উসকানি নেই বলেও দাবি করেন ট্রাম্পের আইনজীবীরা।

অভিশংসন বিচার শুরু হওয়ার এক সপ্তাহ আগে মঙ্গলবার ট্রাম্পের আইনজীবী ও ডেমোক্র্যাটদলীয় প্রসিকিউটররা যার যার অবস্থান ব্যাখ্যা করেছেন।

এ দিন ট্রাম্পের আইনজীবীরা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তাদের মক্কেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন তার অভিশংসনের শুনানি করতে পারে না সিনেট।
এমনকি তাকে আবারও প্রেসিডেন্ট পদে দাঁড়ানো থেকে বিরত রাখার এখতিয়ার সিনেটের নেই বলেও দাবি করেন তারা।’

Comments (0)
Add Comment