আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব আল হাসানের

নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে ছিলেন না তিনি।
তবে আসন্ন আইপিএলের নিলামে ঠিকই সাকিব আল হাসানকে চড়া ভিত্তিমূল্যে তালিকাভুক্ত করা হয়েছে।
মোট ১১ জন খেলোয়াড় আছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের, তার মধ্যে টাইগার অলরাউন্ডার একজন।

আইপিএল নিলামের জন্য সর্বমোট ১০৯৭ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন হয়েছে।
এর মধ্যে ভারতের ৮১৪ জন, ২৮৩ জন খেলোয়াড় বিদেশি। এর মধ্যে বাংলাদেশ থেকে তালিকাভুক্ত হয়েছেন মোট ৫ জন খেলোয়াড়।

সাকিবের মতো সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায় আছেন আরও দশজন।
তারা হলেন-কেদর যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

Comments (0)
Add Comment