শর্ত না মানা পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: বাইডেন

২০১৫ সালের পরমাণু চুক্তির শর্তগুলো মেনে না চললে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বাইডেন।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলছেন, যুক্তরাষ্ট্র আগে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে তবেই পরমাণু চুক্তির শর্তগুলো মেনে চলবে ইরান।

২০১৫ সালে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
তবে ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি বাতিল করে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে ইরানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসে।

Comments (0)
Add Comment