মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন বিভাগ গতিহীন হয়ে পড়ে।
আশ্রয় প্রার্থনার তিন মাসের মধ্যেও সাক্ষাৎকারের জন্য ডাকা হত না।
এমনকি নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রেও এর ধীর গতি লক্ষ্য করা যায়।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। ইতোমধ্যে অভিবাসন নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করেছেন তিনি।
পারিবারিক অভিবাসনে ‘পাবলিক চার্জ’ নামের বিষয়টি যাচাই করারও নির্দেশ দিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের ভেঙেপড়া অভিবাসনব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার চেষ্টা করছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও এক্ষেত্রে এগিয়ে থাকার উদ্যোগ নেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment