নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলার অনুমতি চাইলেন সাকিব

আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব আল হাসান।
এ জন্য বিসিবির কাছে অনুমতি চেয়েছেন তিনি।

বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পিতৃত্বকালীন ছুটি চেয়ে সাকিব আল হাসান বোর্ডের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

সাকিব-শিশির দম্পতির ঘর আলোকিত করে আসছে তৃতীয় সন্তান।
এ সময় স্ত্রীর পাশে থাকতে চান সাকিব।

আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘নিউজিল্যান্ড সফরের সময় ছুটি চেয়ে সে একটি চিটি পাঠিয়েছে। আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব।’

Comments (0)
Add Comment