জুলিয়ান অ্যাসাঞ্জকে ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উইকিলিকস-এর সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করার চেষ্টা অব্যাহত রাখবে বলে মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার মার্কিন বিচারকের মুখপাত্র মার্ক রাইমন্ডি বলেছেন, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়টি লন্ডনের একটি আদালত আটকে দিলেও তাকে ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ওই আদালতের বিচারক মনে করেন জুলিয়ান অ্যাসাঞ্জ জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন।
এবং অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি ও তার ‘আত্মহত্যা করার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে রুলটি দিয়েছে আদালত। রুলে বলা হয়, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা অত্যাচারী হবে।

Comments (0)
Add Comment