মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর জো বাইডেনের নিষেধাজ্ঞা

মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশ বুধবার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

এই নিষেধাজ্ঞা দেশটির সেনা কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও তাদের সঙ্গে জড়িত ব্যবসার ওপর কার্যকর হবে।
যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের রাখা একশ কোটি ডলার অর্থ যেন সামরিক সরকার না পেতে পারে সে বিষয়েও পদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন সরকার।

অভ্যুত্থানের বিরুদ্ধে গতকাল নেপিদোতে বিক্ষোভকারী এক নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এই নিষেধাজ্ঞার ঘোষনা এল।

অভ্যুত্থান পরিবর্তন করে অন সান সু চি কে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

Comments (0)
Add Comment