সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া চালাতে বাধা নেই

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়াকে সংবিধানসম্মত উল্লেখ করে পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
মঙ্গলবার ৫৬-৪৪ ভোটে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পক্ষে রায় আসে।
রিপাবলিকানরাও ট্রাম্পের বিপক্ষে ভোট দেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গত ৬ জানুয়ারির ভয়াবহ হামলার ঘটনায় সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
মঙ্গলবার একটি ভিডিও প্রদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং ভিডিওটি ছিল ট্রাম্পের ৬ জানুয়ারির বক্তৃতা এবং পরে ক্যাপিটল হিলে তার সমর্থকদের তাণ্ডবের দৃশ্য।
মিনিটের ভিডিওতে ট্রাম্প তার সমর্থকদের জীবন বাজি রেখে লড়াইয়ের কথা বলেন।
সিনেটে কার্যক্রমের শুরুতে ডেমোক্র্যাটরা যুক্তি দেখান যে তাদের উদ্যোগ আইনসম্মত।

মেরিল্যান্ড থেকে নির্বাচিত প্রতিনিধি জ্যামি রাস্কিন বলেন, এটা বড় অপরাধ ও অসদাচরণ।
এটা অভিশংসনযোগ্য অপরাধ না হলে আর কিছুই তা হতে পারে না।
রাস্কিন কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, ক্যাপিটলে দাঙ্গার সময় সেখানে আসা তার কন্যার কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
এটি আমেরিকার ভবিষ্যত্ হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

Comments (0)
Add Comment