যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক বৈঠক করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পূর্বনির্ধারিত সফরসূচি মোতাবেক জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
জেনারেল আজিজ আহমেদ সোমবার বিকালে অপারেশন সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী পরিবহনে বাংলাদেশ বিমানকে তালিকাভুক্ত করায় ধন্যবাদ জানান। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যাহত সমর্থন পূর্ণব্যক্ত করেন।