‘ডোনাল্ড ট্রাম্প সবাইকে মারা যাওয়ার জন্য ফেলে রেখে গিয়েছিলেন’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় অভিশংসনের বিচারে ডেমোক্র্যাটরা বলেছেন, ক্যাপিটল ভবনে সহিংস হামলার দিন ট্রাম্প তাদেরকে মারা যাওয়ার জন্য ফেলে রেখে গিয়েছিলেন।

বিচারের কার্যক্রমে, ট্রাম্পের নিজের ব্যবহার করা শব্দ ও টুইট তার বিরুদ্ধেই ব্যবহার করেছেন ডেমোক্র্যাকরা।
বিতর্কে ট্রাম্পকে সহিংসতার নেতা হিসেবে উল্লেখ করা হয়।
আবেগপ্রবন জবানবন্দতীতে অভিশংসন পরিচালনাকারীরা সহিংসতার চিত্রগুলো একসাথে জড়ো করেন।

বিচারের দ্বিতীয় দিনে ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার কিছু নতুন ভিডিও দেখানো হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা মার্কিন আইনপ্রণেতাদের কতটা কাছাকাছি চলে এসেছিলেন।

ভিডিওতে পুলিশদের দেখা যায় তারা ক্যাপিটলের রাজনৈতিক নেতাদের কীভাবে নিরাপদ স্থানে নিতে সহায়তা করছে।
কখনো কখনো এটি ঘটেছে ভাংচুরকারীদের থেকে কয়েক ফুট দূরত্বের মধ্যে।

Comments (0)
Add Comment