যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্ত শেষ করতে পারলেন না বেনসৌদা

ফিলিস্তিন ও আফগানিস্তানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধপরাধ তদন্ত করছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা।
কিন্তু সেই কাজ শেষ করতে পারলেন না।
তদন্ত শেষের আগেই আইসিসির পদ থেকে সরে যেতে হলো তাকে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলের এবং ইরাক-আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করছিলেন বেনসৌদা।
একারণে তার বিরুদ্ধে ক্ষেপে ছিল অভিযুক্তরা।

বেনসৌদাকে যেন আইসিসির চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে জোর লবিং চালায় ইসরাইল।
তবে তার ওপর বেশি চড়াও ছিল যুক্তরাষ্ট্র।

Comments (0)
Add Comment