ট্রাম্পের ভবিষ্যৎ রাজনীতি কি কঠিন হবে?

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প বিদায় নেওয়ার এক সপ্তাহ আগে প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হয়েছিলেন।
প্রথমবার ইউক্রেন ইস্যুতে এবং দ্বিতীয়বার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেওয়ার জন্য।

রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রথমবার তিনি সিনেটে অভিশংসন থেকে রেহাই পান। দ্বিতীয়বারের মতো অভিশংসন প্রক্রিয়ায়ও ট্রাম্প খালাস পেয়েছেন। এই ধারণা আগেই করা হয়েছিল। কারণ ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটে যে সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার তা ডেমোক্র্যাটদের নেই। তারপরও কেন এই বিচার চলল তা-ই জানার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।

রিপাবলিকানরা যেমন জানেন, তেমনি ডেমোক্র্যাটরাও জানতেন ট্রাম্পকে সিনেটে অভিশংসিত করা কিংবা তার বিরুদ্ধে ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত করা সম্ভব নয়।
তাইতো তিনি শেষ পর্যন্ত খালাস পেলেন ৫৭-৪৩ ভোটে।
এই বিচারের রায়ের ফলে ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট হতে ট্রাম্পের আর কোনো বাধা থাকল না।

Comments (0)
Add Comment