রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি প্রেসিডেন্ট হলে মেক্সিকা-যুক্তরাষ্ট্র সীমান্ত বরাবর উঁচু দেয়াল নির্মাণ করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ রুদ্ধ করে দেবেন। ট্রাম্প একই সাথে মুসলমানদের জন্যও যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। শুধু তা-ই নয়, অবৈধভাবে বসবাসরতদের ঢালাওভাবে বহিষ্কারের মনোভাবও প্রকাশ করেছেন।
অন্য দিকে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি কিনটন বলেছেন, তিনি জয়ী হলে ইমিগ্র্যান্টদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় জাতীয়ভিত্তিক একটি অফিস স্থাপন করবেন। ইমিগ্র্যান্টদের সন্তানেরা যাতে যাবতীয় সুযোগ-সুবিধা অবাধে পেতে পারে সে দিকে নজর রাখবেন।
প্রসঙ্গত, শ্রম মন্ত্রণালয়ের এই রিপোর্টে অবৈধ বা বৈধভাবে বসবাসরতদের আলাদা করে দেখানো হয়নি। এমনকি বিদেশী শ্রমিকেরা কোন দেশের সেটিও স্পষ্ট করা হয়নি। কর্মরত রয়েছেন সকলকে একই বিবেচনায় দেখা হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি গবেষণায় প্রকাশ পেয়েছে যে, ইমিগ্র্যান্ট শ্রমিকেরা অনেক ক্ষেত্রেই ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না। যদিও তারা কৃষি সেক্টরে বার্ষিক এক বিলিয়ন ডলারের অবদান রেখে চলেছেন।
গত বছরের শেষার্ধে পিউ রিসার্চ সেন্টার পরিচালিত অপর এক জরিপে জানা যায়, পাঁচ বছর ধরেই অবৈধভাবে বসবাসরত ইমিগ্র্যান্টের সংখ্যায় কোনো হেরফের ঘটেনি। আর এ সংখ্যা হচ্ছে এক কোটি ১৩ লাখ। অন্য দিকে শ্রম বিভাগের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র শ্রমবাজারে নেটিভ আমেরিকানের হার হচ্ছে ৬২.২ শতাংশ এবং বিদেশী শ্রমিকের হার ৬৫.২ শতাংশ। ১৬ থেকে ৪৪ বছর বয়সী নেটিভ আমেরিকানের সংখ্যা বেশি শ্রম সেক্টরে। অন্য দিকে শ্রম সেক্টরের শ্রমিকের মধ্যে যাদের বয়স ৪৫ বছরের অধিক, তারা প্রায় সবাই বিদেশী। ২০১৫ সালের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র শ্রমবাজারের ৪৮.৮ শতাংশ হলেন হিসপ্যানিক এবং এশিয়ান ২৪.১ শতাংশ।
শ্রম মন্ত্রণালয়ের গবেষণা অনুযায়ী, প্রতি সপ্তাহে ফুলটাইম কাজ করে নেটিভ আমেরিকানরা আয় করছেন ৮৩৭ ডলার। অন্য দিকে একই ধরনের কাজ করে বিদেশী তথা ইমিগ্র্যান্ট শ্রমিকেরা পাচ্ছেন ৬৮১ ডলার করে।