পরমাণু সমঝোতায় ফিরবে মার্কিন যুক্তরাষ্ট্র?

চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধির পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন কিনা বা কিভাবে ফিরে আসবেন তা নিয়ে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি সম্প্রতি চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

কিন্তু মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করা বা এ আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা থেকে বিরত রয়েছে।
অথচ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওক্স সম্প্রতি বলেছেন, রবার্ট ম্যালির পক্ষ থেকে আগ্রহ দেখানোর পর তার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চীনা কর্মকর্তাদের আলোচনা হয়েছে।

Comments (0)
Add Comment