ফের বিশ্বের শীর্ষ ধনী হলেন বেজোস

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ককে আবারও পেছনে ফেললেন জেফ বেজোস।
মাস্ককে পেছনে ফেলে ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেজোস।
ফোর্বসের রিয়েল-টাইম উপাত্তে এমন তথ্য জানা গেছে।

মঙ্গলবার টেসলার সিইও’র শেয়ার দুই দশমিক চার শতাংশ পড়ে যায়।
ফলে ৪৬০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে মাস্কের। তাই ব্লুমবার্গের শীর্ষ ধনী সূচকের তালিকা থেকেও নিচে নেমে যায় তার নাম।

এখন মাস্কের চেয়ে ১৯ হাজার ১২০ কোটি মার্কিন ডলার বেশি নিয়ে ফের এগিয়ে গেলেন বেজোস। ২০১৭ সালে প্রথম বিশ্বের শীর্ষ ধনীর মর্যাদা অর্জন করেন বেজোস।
গত মাসের আগে পর্যন্ত তিন বছর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ধরে রেখেছিলেন তিনি।

Comments (0)
Add Comment