যুক্তরাষ্ট্রে তৃতীয় রাজনৈতিক দল চান ৬২% মার্কিন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট অধিকাংশ আমেরিকান।
তারা তৃতীয় কোনো বৃহৎ রাজনৈতিক দলের উত্থানের অপেক্ষায় আছেন।

সম্প্রতি প্রকাশিত গ্যালাপের সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রায় দুই তৃতীয়াংশ মার্কিন একটি তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল চান।
কারণ হিসেবে তারা বলছেন, প্রধান দুই দল বিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি ‘এতোটাই অনুল্লেখযোগ্য কাজ করেছে যে তারা যুক্তরাষ্ট্রের জনগণের প্রতিনিধিত্ব করে না।’

গ্যালাপের এ সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে গতকাল সোমবার।
সমীক্ষায় অংশগ্রহণকারী ৬২ শতাংশ মার্কিন মনে করছেন, তৃতীয় কোনো বৃহৎ রাজনৈতিক দল দরকার। যেখানে মাত্র ৩৩ শতাংশ মনে করেন, বিদ্যমান প্রধান দুই দল সংখ্যাগরিষ্ঠ আমেরিকানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করার মতো যথেষ্ট কাজ করে।

Comments (0)
Add Comment