মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের টিকা না দিলে নিয়োগকর্তার জেল

বিদেশি কর্মীদের করোনার টিকা বাধ্যতামূলক করেছে মালয়েশিয়া সরকার।
যে সকল নিয়োগকর্তা তাদের বিদেশী কর্মীদের টিকা প্রদানে ব্যর্থ হবেন, সে সব নিয়োগকর্তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।
এ বিষয়ে কড়া নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান ভার্চুয়াল এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, দেশটিতে বিভিন্ন কারখানার নিয়োগকর্তারা কর্মীদের জন্য যে আবাসনের ব্যবস্থা রেখেছে তাতে দেখা গেছে অনেক আবাসনস্থল করোনা ঝুঁকির মধ্যে রয়েছে সেই সব নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারেও করোনা মহামারী ধরা পড়েছে যেখানে অনথিভুক্ত অভিবাসীদের আটকে রাখা হয়েছে।

Comments (0)
Add Comment