ফেসবুক কর্তৃপক্ষের কড়া সমালোচনায় ব্রিটেন-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলোর ফেসবুক পেইজ বন্ধ করে দেয়ায় ফেসবুকের তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে যেতে ফেসবুক কর্তৃপক্ষকে আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব।
সাংবাদিক ও সংবাদ মাধ্যমের মানোন্নয়নে অস্ট্রেলিয়া অনুকরণীয় পদক্ষেপ নিয়েছে বলে মত মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞদের।

ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারে লভ্যাংশের ভাগ দিতে হবে।
টেক জায়ান্টগুলো, অস্ট্রেলিয়ার এমন আইনের বিরোধিতায় দেশটির সংবাদ মাধ্যমগুলোর সব পেইজ বন্ধ করে দেয়ায় ফেইসবুকের তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ফেসবুকে সংবাদ প্রচার ও শেয়ার বন্ধ থাকায় ক্ষুব্ধ দেশটির বাসিন্দারা।

‘সংবাদ মাধ্যম সবার জন্য উন্মুক্ত থাকতে হবে।
এটা কোন কথা হতে পারে না যে, সরকারের সাথে আলোচনা না করে তারা সংবাদ দেখানো বন্ধ করে দেবে।
তথ্যই যদি না থাকে তাহলে ফেসবুক ব্যবহার কেন করবো?’

Comments (0)
Add Comment