আন্তর্জাতিক মঞ্চে প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক

বছর দুয়েক আগে মিউনিকের একটি সম্মেলনে সাধারণ নাগরিক হিসেবে অংশ নিয়ে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘আমেরিকা ফিরে আসবে’।
দৃঢ়চিত্ত সেই ঘোষণায় তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন বিশ্বনেতারা।
সেই সম্মেলনে আবারও অংশ নিয়েছেন বাইডেন।
তবে এবার সাধারণ নাগরিক নয়, প্রবেশ করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়ে। আর ফিরেই দু’বছর আগের সেই কথা মনে করিয়ে বললেন, ‘আমেরিকা ফিরে এসেছে।’

শুক্রবার মিউনিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের।
করোনাভাইরাসের কারণে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ভার্চ্যুয়ালি।

ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্কের টানাপোড়েন অধ্যায়ের সমাপ্তি টানার ইঙ্গিত দিয়ে সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেন, ‘আমেরিকা ইজ ব্যাক’ (আমেরিকা ফিরে এসেছে), ‘ট্রান্সআটলান্টিক জোট ফিরে এসেছে’।

Comments (0)
Add Comment