ইরাকের আল-বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা

শনিবার ইরাকের রাজধানীর উত্তরাঞ্চলের আল-বালাদ বিমানঘাঁটিতে চারটি রকেট আঘাত হেনেছে। এই রকেট হামলায় ইরাকি এফ-১৬ যুদ্ধবিমানের ব্যবস্থাপনায় থাকা মার্কিন কোম্পানির একজন ইরাকি ঠিকাদার মাঝারি ধরনের আহত হয়েছেন।

এই হামলার আগে তারমিয়ার বিস্তৃত অঞ্চলে আইএসের আস্তানায় অভিযান চালিয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনী।

এতে চার আইএস ও দুই সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। ইরাকি সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে।

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, উত্তর তারমিয়াহ থেকে চল্লিশ মাইল দূরে আল-বালাদা বিমান ঘাঁটি। রকেট হামলার সময় আইএস স্লিপার সেলের বিরুদ্ধে অভিযানে আল-বালাদ বিমান ঘাঁটির এফ-১৬ যুদ্ধবিমানের সহায়তা নেওয়া হয়েছিল।

এই রকেট হামলার সঙ্গে আইএস-বিরোধী অভিযানের কোনো সম্পর্ক আছে কিনা; তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

স্থানীয় একটি সেনা সূত্র জানিয়েছে, আল-বালাদে কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীও হামলার দায় স্বীকার করেনি।

Comments (0)
Add Comment