কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দেবেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর এই প্রথম কনজারভেটিভ শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে যাচ্ছেন।

চলতি মাসের শেষে ফ্লোরিডার অরল্যান্ডে তিনি এ বক্তব্য দেবেন।
পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্র শনিবার এ কথা জানায়।

সূত্র আরও বলছে, কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) ২৮ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম বার্ষিক রাজনৈতিক সমাবেশ।

এখানে ট্রাম্প রিপাবলিকান পার্টি ও রক্ষণশীল আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন।

নজিরবিহীনভাবে দুইবার অভিশংসিত ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে বসবাস করছেন।

Comments (0)
Add Comment