১০ বছরের জেল হতে পারে ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান দলের নেতাদের বিচারে পার পেয়ে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে আদালতের বিচারে কংগ্রেস ভবনে হামলায় ভূমিকা থাকার বিষয়টি প্রমাণিত হলে ট্রাম্পের ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
জার্মান বার্তা সংস্থা ডিপিএ এই তথ্য জানিয়েছে।

রবিবার ডিপিএ এক বিশ্লেষণে লিখেছে, ক্যাপিটল হিলে হামলা চালাতে নিজের হাজার হাজার সমর্থককে উসকানি দেওয়ার দায়ে আমেরিকার আদালতে ট্রাম্পের বিচার শুরু হতে পারে।
সিনেটে তাকে অভিশংসন করতে ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের বিরোধীরা হাত গুটিয়ে বসে নেই।
তারা ক্যাপিটল হিলে হামলার ঘটনা নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করছেন।

ডিপিএ’র বিশ্লেষণে বলা হয়েছে, সিনেটে অভিশংসন প্রস্তাবে রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেলসহ ৪৩ সিনেটের ট্রাম্পের পক্ষে ভোট দিলেও ম্যাককোনেল নিজে স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের অভিশংসন না হওয়ার অর্থ তার নিরপরাধ থাকার প্রমাণ নয়।

Comments (0)
Add Comment