ঘুমিয়ে পড়েছেন পাইলট কিন্তু ১৪০ যাত্রী নিয়ে প্লেন আকাশে

এভিয়েশন নিউজঃ এজিপ্ট এয়ার এর বিদ্ধস্ত হওয়ার কয়েক ঘন্টা পরে ই ডেল্টা এয়ার লাইন্সের (ডিএল -8957) বিমানটি অল্পের জন্য বেঁচে যায়।
যানা যায় বিমানটি তখন গ্রীসের উপড় দিয়ে ফ্র্যাঙ্কফুট হ্যান থেকে কুয়েত যাচ্ছিলো। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে বিমানটি কোনো সঙ্কেত না দিয়ে ই এথেন্স ফ্লাইট ইনফরমেশন রেজিয়ন (এফ আই আর) এর আওতায় ঢুকে পড়ে এবং কন্ট্রোলাররা চেষ্টা করেও ১ ঘন্টা যাবত পাইলটের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি।
তখন গ্রীস সিভিল এভিয়েশন অথোরিটি সন্ত্রাসী হামলার আশঙ্কায় খবরটি সাথে সাথে  প্রতিরক্ষা মন্ত্রনালয় কে অবহিত করে।

সন্ধ্যা ৭ টা ৪৯ মিনিটে এফ-১৬ ফাইটার জেট এর নামে ২ টি সামরিক বিমান ডেল্টা এয়ার লাইন্সের ফ্লাইটের কাছে যায়। সামরিক বিমানের পাইলটরা যাত্রীদের সাথে যোগাযোগ এর চেষ্টা করে।
তখন ফাইটার বিমানের একটি বিমান আলোর সঙ্কেত পাঠাতে থাকে এবং অপর ফাইটার বিমানটি ফ্লাইটটির যাত্রীদের কেবিনের নিকটে চলে যায়, তক্ষন যাত্রীরা টের পেয়ে ককপিটের দরজা নক করে এবং পাইলটকে জাগীয়ে তোলে।
তখন পাইলট ৭টা ৫৫ মিনিটে গ্রীস অথোরিটির সাথে যোগাযোগ করে।
যানা যায় যে, যখন পাইলট ঘূমোচ্ছিলেন তখন বিমানটি একটি স্বয়ংক্রীয় পাইলটের মাধ্যমে চলছিলো।
গ্রীস অথোরিটি ডেল্টা এয়ার লাইন্সের কাছে তাদের ফাইটার বিমানদ্বয়ের ফুয়েল ও অনান্য খরচ চেয়ে চিঠি পাঠিয়েছে।

Comments (0)
Add Comment