নাসির-তামিমার বিরুদ্ধে মামলা দায়ের

ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার বাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর (রাকিব হাসান) সঙ্গে ১ নং আসামি তামিমা সুলতানার ইসলামী শরীয়ত মোতাবেক তিন লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়।

বিয়ের পর হতে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকে। তাদের একজন তোবা হাসান নামে মেয়ে রয়েছে।
যার বর্তমান বয়স ৮ বছর।

Comments (0)
Add Comment