করোনা মহামারিতে কার্গো পরিবহনে উল্লম্ফন

করোনাভাইরাস মহামারির বড় আঘাত লেগেছে বৈশ্বিক এভিয়েশন শিল্পে।
সংক্রমণ রোধে মহামারির বেশির ভাগ সময় যাত্রী পরিবহন কার্যত বন্ধ ছিল।
তবে ব্যতিক্রম ছিল কার্গো সেবা।
করোনাকালে মেডিক্যাল সরঞ্জামসহ অন্য অতি প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে কার্গো পরিবহনে উল্লম্ফন দেখা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে শাহজালাল দিয়ে প্রতিদিন প্রায় এক হাজার টন কার্গো হ্যান্ডলিং হয়।
এই পণ্য পরিবহনের বাজারমূল্য ছয় হাজার ৮০০ কোটি টাকা।
করোনায় তা দ্বিগুণ হয়েছে। সাধারণত রপ্তানিমুখী তৈরি পোশাক ও ওষুধ শিল্পের কাঁচামাল, খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন জরুরি পণ্য বাড়তি ব্যয়ে আমদানি-রপ্তানি করা হয় আকাশপথে।
চীন, হংকং, ইন্দোনেশিয়া, তাইওয়ান থেকে দেশে আসে মোবাইল ফোনসেট, গার্মেন্ট পণ্য, কাপড়, কম্পিউটার ও যন্ত্রাংশ।
বাংলাদেশ থেকে আকাশপথে বিভিন্ন গার্মেন্ট পণ্য, ওষুধ, শুকনা খাবার, ফলমূল উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সবজি রপ্তানি করা হচ্ছে।

জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘কভিড-১৯ মহামারির মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় মাস্কসহ অন্যান্য মেডিক্যাল ইকুইপমেন্ট ও ওষুধ বিদেশ থেকে দেশে নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা।
এই প্রতিষ্ঠানগুলো ব্যবসায় লাভের কথা চিন্তা না করে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। ব্যবসায় ক্ষতি হওয়া সত্ত্বেও তারা তাদের কার্গো ফ্লাইট অব্যাহত রেখেছে।
তাদের এই কর্মচিন্তা প্রশংসনীয় উদাহরণ।

Comments (0)
Add Comment