ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়ার বিচ্ছেদ গুঞ্জন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে ভয়াবহ পূর্বাভাস দিয়েছেন বৃটেনের ডেটিং বিষয়ক বিশেষজ্ঞ চ্যানেল ৪-এর সাবেক সেলেব্রিটি বিষয়ক ‘গো ডেটিং কোচ’ লেডি নাদিয়া এসেক্স।
তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার দাম্পত্য রসায়ন শুন্য।
মেলানিয়াকে তিনি ‘বিয়ে করেছেন নামমাত্র’।
লেডি নাদিয়া এসেক্স বলেছেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে যদি মেলানিয়া বিচ্ছেদের আবেদন করেন তাহলে তিনি বিস্মিত হবেন না।
তবে এ বিষয়ে সাবেক এই ফার্স্ট দম্পতির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস।
উল্লেখ্য, গত মাসে হোয়াইট হাউজ ত্যাগ করার পর থেকে তারা বসবাস করছেন ফ্লোরিডায়।
কিন্তু তাদের বিচ্ছেদ নিয়ে অব্যাহতভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ছে।

Comments (0)
Add Comment