মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা তহবিল : উপকৃত হবেন ১০ লাখ বাংলাদেশি

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার (এক কোটি ৬১ লাখ ৬ হাজার কোটি ৭০ লাখ টাকার বেশি) ‘করোনা তহবিল’ বিল পাস হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে করোনা রিলিফ এ বিলটি দেশটির নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়।

এই বিলের ফলে কমপক্ষে ১০ লাখ বাংলাদেশি আমেরিকানসহ সাড়ে ৮ কোটি মার্কিন নাগরিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। পর্বতসম এই বিলে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করছেন প্রেসিডেন্ট বাইডেন।

এই বিল পাসের ফলে বার্ষিক আয় ৭৫ হাজার ডলারের কম (স্বামী-স্ত্রীর দেড় লাখ ডলার) আয়ের মার্কিন নাগরিকরা মাথাপিছু এক হাজার ৪০০ ডলারের চেক পাবেন। আর বেকাররা সপ্তাহে ৪০০ ডলার করে ফেডারেল ভাতা পাবেন আগস্ট পর্যন্ত।

Comments (0)
Add Comment