২০২৪ সালে নির্বাচনে লড়বেন ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট ছেড়েছেন এক মাসের বেশি হয়ে গেছে। সেভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে। কিন্তু আবার প্রকাশ্যে এসেই অভিযোগের ঝড় তুললেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন দাবি করে অভিযোগ তুলেছেন কারচুপির। সেইসঙ্গে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হবেন বলেও ঘোষণা দিয়েছেন। সমালোচনায় বিদ্ধ করেছেন নিজ দলের সিনেটরদের, যারা তার অভিসংশনের পক্ষ নিয়েছেন।

রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এসব বিষয় তুলে ধরেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আপনাদের সহযোগিতায় আমরা আবার হাউজে (হোয়াইট হাউজে) ফিরবো।
আমরা সিনেটেও জয়ী হবো এবং বিজয়ী হয়ে একজন রিপাবলিক্যান প্রেসিডেন্ট হোয়াইট হাউজে ফিরবেন।
আমি ভাবছি, কে হবেন সেই ব্যক্তি?’ এরপর ট্রাম্প হেসে বলেন, ‘কে, কে, কে হবেন সেই ব্যক্তি, আমি ভাবছি।’

Comments (0)
Add Comment