অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য অনুমোদন দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।
এর আগে জার্মানি শুধুমাত্র ৬৫ বছরের কম বয়সীদের জন্য অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল।
এর ফলে দেশটির কিছু লোকের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে সন্দেহ তৈরি হয়।
অনেক ভ্যাকসিন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
তবে বুধবার মেরকেল বলেন, নতুন গবেষণায় যথেষ্ট পরিমাণ তথ্য প্রদান করা হয়েছে যে, এই ভ্যাকসিনটি সকল বয়সের মানুষের জন্যই কার্যকর।