এবার যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলায় অভিযোগের তীর ইসরাইলের দিকে

ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আইন আল-আসাদে রকেট হামলায় ইহুদি রাষ্ট্র ইসরাইল জড়িত থাকতে পারে বলে দাবি করেছে ইরান।
বুধবার কাতারের আল-জাজিরা টেলিভিশনের আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এমন মন্তব্য করেন।

এর আগে বুধবার দিনের প্রথম ভাগে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলা হয়।
ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর আল আসাদ বিমান ঘাঁটিতে ১০টি রকেট আঘাত হানে।
তবে এ হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বাগদাদের কূটনৈতিক গ্রিনজোনে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে খতিবজাদে বলেন, এসব হামলার ধরন ও প্রেক্ষাপট একই।
হামলায় সন্দেহজনক ইঙ্গিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে ইহুদিবাদী ইসরাইলসহ বিদেশিদের হাত রয়েছে।

Comments (0)
Add Comment