চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করছে বাংলাদেশ বিমান

প্রথমবারের মতো চট্টগ্রাম-সিলেট রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৭ মার্চ থেকে সপ্তাহে দুই দিন এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ।

বিমান জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম থেকে সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু হবে।
যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment