তিন মাসে প্রথমবার মৃত্যু কমেছে মার্কিন যুক্তরাষ্ট্রে

তিন মাসের মধ্যে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দেশটিতে নতুন করে এক হাজারের কম মানুষের মৃত্যু হয়েছে।
যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে কম।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশটিতে ৭৪৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ১২ জানুয়ারি দেশটিতে ৪ হাজার ৪৭৩ জনের মৃত্যু হয়।
যা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ ছিল।

গত নভেম্বরে হাজারের নিচে মৃত্যু দেখা যায়নি। গত ২৯ নভেম্বর ৮২২ জনের মৃত্যু হয়।
তারপর থেকেই মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।
করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা কমার ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য ভালো খবর হিসেবেই দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment