এবার চীনকে ঠেকাতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়া

চীনকে চাপে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই বাড়ছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনাদের ‘বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার একজোট হতে চলেছে প্রভাবশালী চারটি দেশ।
তারা হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া।

২০০৭ সালে গঠিত ‘কোয়াড’ বা চতুর্দেশীয় একটি কাঠামোর আওতায় ভারত, জাপান ও অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই কাঠামোকে আরও মজবুত করতে প্রথমবারের মতো এই চার দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের উদ্যোগ নিয়েছেন।

আগামী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

Comments (0)
Add Comment