ইউনাইটেড এয়ারওয়েজকে পুনর্গঠনে সহযোগিতার আহ্বান

সম্প্রতি জেড ক্যাটেগরির বেশকিছু কোম্পানির পর্ষদ পুনর্গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
নতুন পর্ষদের মাধ্যমে কোম্পানিগুলোকে আবারও মূলধারায় ফিরিয়ে আনতে চায় বিএসইসি।
এরই ধারাবাহিকতায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ লিমেটেডকে সচল করতে চায় বিএসইসি।
যার ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদকে নতুনভাবে গঠন করেছে তারা।
কিন্তু দায়িত্ব নেয়ার পর তহবিল সংকটে পড়েছে কোম্পানিটির নতুন পর্ষদ।
সমস্যা সমাধান করার জন্য বিএসইসির কাছে আবেদন করেছেন নতুন চেয়ারম্যান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে কমিশন।

বিএসইসি সূত্রমতে, গত ২৮ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারওয়েজের পর্ষদ পুনর্গঠন করা হয়।
এরপর গত ৪ মার্চ বিকালে আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসির চেয়ারম্যানসহ কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নতুন পরিচালনা পর্ষদ।
দুই পক্ষের আলোচনায় কোম্পানির নতুন পরিচালনা পর্ষদ সার্বিক অবস্থা তুলে ধরে।
পরে সমস্যা সমাধানে বিএসইসির সহযোগিতা চায় তারা।

Comments (0)
Add Comment