১৪ মার্চ বিমানের “আকাশতরী” ও “শ্বেতবলাকা” উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে সদ্য যুক্ত হওয়া সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ২য় ও ৩য় ড্যাশ৮-৪০০ “আকাশতরী” ও “শ্বেতবলাকা”-এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি ১৪মার্চ, ২০২১সকাল ১০:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে অনুষ্ঠিত হবে।

উড়োজাহাজ দুটি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা ৩টি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজ দুটির নাম রেখেছেন ‘‘আকাশতরী’’ ও “শ্বেতবলাকা”।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অত্যাধুনিক  ড্যাশ৮-৪০০দুটি উড়োজাহাজ বহরে যুক্ত করণের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্পদুরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনা করছে।এতে সম্মানিত যাত্রী সাধারণ অতি সহজেই তার নিদিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।

কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক ৭৪সিট সম্বলিত নতুন ড্যাশ৮-৪০০ উড়োজাহাজ।ড্যাশ-৮বিমানটি খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়ন ক্ষম ও স্বল্পখরচে নিরবিচ্ছিন্ন ও মসৃণ উড্ডয়নের জন্য বিখ্যাত।এই মডেলের বিমানগুলোতে কেবিন নয়েজ সাপ্রেশনের ব্যবস্থা রয়েছে।

পরিবেশবান্ধব এবং অধিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা (HEPA) ফিল্টার প্রযুক্তি যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করার মাধ্যমে উড়োজাহাজর অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে যা সম্মানিত যাত্রীগণের যাত্রাকে করে তোলে অধিক নিরাপদ।এছাড়াও এ উড়োজাহাজে বেশি লেগ স্পেস, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারনে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়।

 

Comments (0)
Add Comment